1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরে জড়িত ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

  • সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৭৪২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও কাঁচের দেয়ালচিত্র ভাঙচুরের সঙ্গে জড়িত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতার নাম নোসাদ আল জাসেদুর রহমান (৩৪)।

বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে এই ছাত্রদল নেতাকে দেশীয় দোনালা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।

সিএমপির উপপুলিশ কমিশনার মোখলেছুর রহমান জানান, নাশকতার ঘটনায় নগরীর চকবাজার থানায় মাঠ ও কোতোয়ালি থানায় ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নোসাদসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নোসাদের দেখানো জায়গা থেকে দোনলা বন্দুক উদ্ধার করা হয়। চান্দগাঁও এলাকা থেকে নোসাদকে গ্রেফতার করা হয়।

এ সময় তিনি আরও জানান, বিএনপির চান্দগাঁও-বাকলিয়া থেকে আসা মিছিল থেকেই জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দীন জানান, নাশকতার ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

নোসাদ আল জাসেদুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট