1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

চট্টগ্রামে বিচারকের দিকে আসামির স্যান্ডেল নিক্ষেপ

  • সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৫৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে স্যান্ডেল ছুড়ে মেরেছেন এক আসামি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার আদালতে তোলা হলে আসামি মনির খান মাইকেল তার স্যান্ডেল ছোড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী। বলেন, ‘দুপুর ১২টার দিকে বিচারক এজলাসে এসে আসন গ্রহণ করেন। আমরা তখনও দাঁড়ানো অবস্থায় ছিলাম। হঠাৎ দেখা যায়, ডকে থাকা আসামি মনির খান মাইকেল পরপর দুটি স্যান্ডেল ছুড়ে মারেন বিচারককে লক্ষ্য করে। স্যান্ডেল দুটি বিচারকের মাথার ওপর দিয়ে গিয়ে পেছনে পড়ে।’

মেজবাহ উদ্দিন বলেন, এর আগে আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে তোলে পুলিশ। নিয়ম অনুযায়ী, আসামি পুলিশ পাহারায় ডকে ছিল। যেহেতু, আসামি ডকে থাকা অবস্থায় বিচারককে লক্ষ্য করে স্যান্ডেল ছুড়ে মেরেছেন, সেহেতু পুলিশ বাদী হয়ে একটি মামলা করার প্রক্রিয়া চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই মামলায় আসামিপক্ষের আইনজীবী আদালতে আবেদন করে জানিয়েছেন, ওই আসামির পক্ষে তিনি আর আইনি লড়াই করবেন না।’

আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের উপপরিদর্শক তপু সাহা বাদী হয়ে আসামির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলা ২৩ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে যান আসামি। পরে গত ২০ জুন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট