1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১৩ পঠিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উদ্যোগে ১২ মার্চ বৃহস্পতিবার স্থানীয় কিচেন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইফতার মাহফিলের গুরুত্ব অপরিসীম। চাটগাঁইয়্যা নওজোয়ান যেভাবে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সামাজিক কাজে এগিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন এবং ব্যান্ড শিল্পী ও সিএমবি’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের আহবায়ক মুসা বাবলু।
​সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ​সহ-সভাপতি জাফর ইকবাল ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, ​সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও আব্দুর রাজ্জাক।
​ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, অর্থ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ওমর আলী রনি, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা সুলতানা শিউলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর, তথ্য প্রযুক্তি ও সমাজ কল্যাণ সম্পাদক আঁচল চক্রবর্তী এবং দপ্তর সম্পাদক আহমেদ নূর মাসুদ,​কার্যকরী সদস্য দোস্ত মোহাম্মদ ও সহিদুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস ইলু, মোহাম্মদ মোস্তফা কামাল, চৌধুরী আনোয়ারুল আজিম, সাংবাদিক রোজী চৌধুরী, মিজানুর রহমান সোহেল, মৌ চৌধুরী, মিম চৌধুরী, মাহবুব চৌধুরী, শারমিন হোসেন, ইকবাল পিন্টু, দিদার হোসেন, এম রহমান, রাজ সাগর সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এর আগে দুপুর ৩ টায় সংগঠনের মোমিনরোডস্থ ঝাউতলার নিজস্ব কার্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত ১৫০ জন নারী ও পুরুষের মাঝে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট