1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাট্যজন শওকত ইকবাল – নাট্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে। সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সাথে মহিউদ্দীন কাদের এর সৌজন্য সাক্ষাৎ বাঘাইছড়ি সাজেকে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান

চট্টগ্রামে ভুয়া ডিবি সেজে প্রতারণা, চক্রের প্রধান আটক

  • সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭৮ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন সোহেল (৩৬)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা। সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের একটি সূত্র জানায়, আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন, তার দাবি গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘চট্টগ্রাম ডিবির প্রধান’ পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
পরবর্তীতে অ্যাডভোকেট ইউসুফ নিজে ওই নম্বরে কল করলে তাকেও একইভাবে ভয়ভীতি দেখানো হয় এবং মামলার নাম বাদ দেওয়ার শর্তে কথিত ডিবি কর্মকর্তা বিকাশে অর্থ পাঠাতে বলেন। কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন তিনি। এরপর আরও অর্থ দাবির পর তিনি প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি ডিবি কার্যালয়ে যান এবং লিখিত অভিযোগ করেন। সিএমপি সূত্র জানায়, গোয়েন্দা বিভাগ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং একই ধরনের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পায়। পরে ডিবি (পশ্চিম) বিভাগের পুলিশ পরিদর্শক মো. মুজিবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ জুন) সকালে পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে আবুল হোসেন সোহেলকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয় স্বীকার করেছে। সে জানিয়েছে, দীর্ঘদিন ধরে তার চক্রের সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা আদায় করে আসছিল। সিএমপি জানায়, প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এই ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের ভয়ভীতিতে পড়ে অপরিচিত নম্বরে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট