1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু

মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাট্যজন শওকত ইকবাল – নাট্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে।

  • সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩১০ পঠিত

 

গ্রুপ থিয়েটার চর্চায় নিয়োজিত নাট্যদল মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ নভেম্বর বিকাল তিনটায় স্থানীয় থিয়েটার ইনিস্টিউট চট্টগ্রামে নাট্য ও সংস্কৃতি কর্মীদের মিলনমেলা ও প্রিতি সম্মিলনী অনুষ্ঠিত হয়। নাট্যকর্মী পার্থ প্রতিম মহাজনের সঞ্চালনায় ও মঞ্চমুকুটের দলপ্রধান সুচরিত দাশ খোকন এর সভাপতিত্বে মঞ্চমুকুটের ৪২ বছর পুর্তি অনুষ্ঠানে স্মৃতিচারন মুলক আলোচনা ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অলোক ঘোষ পিন্টু, প্রদীপ খাস্তগীর, শেখ শওকত ইকবাল, দীপক চৌধুরী, দেবাশীষ রায়, আব্দুল হাদী, মোহাম্মদ আলী টিটো, মোহাম্মদ আয়াজ, নাজমা আলী নিপা ,সীমা দাশ, মাঈনুদ্দিন কোয়েল, বিটু ভৌমিক, সুশান্ত মিত্র, কংকন দাশ, গৌতম চৌধুরী, কমল দাশ, দেবাশীষ দত্ত, জানে আলম, সঞ্চিতা দত্ত বেবী, শুভ্রা সেনগুপ্তা, স্বপন দাশ, দেবাশীষ রুদ্র, তন্ময় বড়ুয়া প্রমুখ। সভায় নাট্যজন শেখ শওকত ইকবাল বলেন, নাট্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে, তবেই জাতি হিসেবে আমরা একটি সমৃদ্ধশালী দেশ গড়তে পারব।
নাট্যজন অলোক ঘোষ বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সুখী সুন্দর সমাজ গড়ে ঊঠবে।
সভাপতির বক্তব্যে সুচরিত দাশ খোকন বলেন, আমরা দীর্ঘ ৪২ বছর পেরিয়ে ৪৩ এ পা দিলাম, এই দীর্ঘ যাত্রায় দর্শক শুভানুধ্যায়ী ও সহকর্মীদের সহযোগিতা এবং ভালোবাসাই ছিল আমাদের অনুপ্রেরণা। সবশেষে প্রানবন্ত আড্ডা ও বিভিন্ন পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট