1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রাম জামেয়া মাদরাসায় আল্লামা ইদ্রিস রিজভী (রাহ.)’র দু‘আ মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১২৩৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দেশবরেণ্য আলিমে দীন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের উপদেষ্টা, চট্টগ্রাম বোয়ালখালী চরণদ্বীপ রজভিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতী মুহাম্মদ ইদ্রিস রিজভী (রাহ.)‘র স্মরণে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দু‘আ মাহফিল আজ ৪ আগস্ট ২০২১ খ্রি. বুধবার জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বলেন, আল্লামা ইদ্রিস রিজভী (রাহ.) গাউসে যামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহ.) এর বিশিষ্ট শুভাকাঙ্খি ছিলেন। তিনি বোয়ালখালী চরণদ্বীপ রজভিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসায় দীর্ঘ অর্ধশত বছরের অধিক অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) এবং আলা হযরত ফাউন্ডেশনের উপদেষ্টা ছিলেন। তাঁর ইন্তিকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরীসহ মাদরাসার শিক্ষক-কর্মচারী শোক প্রকাশ করেন। মাহফিলে মাযহাব এবং মিল্লাতে তাঁর বহুমুখী খেদমত ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
শেষে অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান মরহুমের রফে দরজাত কামনা, শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দু‘আ ও মুনাজাত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট