1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান বাঘাইছড়িতে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়, বাড়ছে উদ্বেগ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত। আদর্শনিষ্ঠ রাজনীতির সাহসী কণ্ঠস্বর: প্রয়াত জননেতা মাঈন উদ্দিন খাঁন বাদল -আলমগীর আলম। বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য, আজিমপুর গ্রামের গর্ব সারজিন জাহান মীরসরাইয়ে খাল পুনঃখননের মহাযজ্ঞ: কৃষি-অর্থনীতিতে আসছে কাঙ্ক্ষিত রূপান্তর—অর্থমন্ত্রীর আশাবাদ পটিয়া ভুমি অফিসের দালাল আটক: জেল হাজতে প্রেরণ গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

  • সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৬৯২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলায় কর্ণফুলী থানার অন্তর্গত শিকলবাহা এস সি এইচ ভবনের উন্নত মানের স্বাস্থ্য সেবা নিয়ে যাত্রা শুরু করলো সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার লিঃ (মা-শিশু ও জেনারেল হাসপাতাল।
শনিবার ১৪ জুলাই দক্ষিণ চট্টগ্রামের সাথে সংযোগ সেতু কর্ণফুলী ব্রিজ এর পাশেই শিকলবাহা এলাকায় অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা সেবা নিয়ে যাত্রা শুরু হওয়া সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর সাথে চট্রগ্রাম দক্ষিণ জেলার চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাস সমাজ কল্যাণ সমিতির প্রবাসী সদস্যদের পরিবারের উন্নত স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সেবার সহজলভ্যতার বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর মেডিকেল এডভাইজার ও সাবেক সিভিল সার্জন বীরমুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ফাইন্যান্স ডিরেক্টর সাউথ চট্টগ্রাম হসপিটাল লিঃ, মোহাম্মদ হাসান পার্সেস ডিরেক্টর সাউথ চট্টগ্রাম হসপিটাল লিঃ, মোহাম্মদ আজমীর হাসান এসিষ্ট্যান্ট ম্যানেজার সাউথ চট্টগ্রাম হসপিটাল লিঃ, মো: ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান সাউথ চট্টগ্রাম হসপিটাল লি:
এসময় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দক্ষিণ জেলা ভিত্তিক সদস্যদের পক্ষে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও সুযোগ-সুবিধা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
মোহাম্মদ মহিউদ্দিন, হাজী আবুল কাশেম, হাজী দিদার, মো: আরিফ, আহসানুল হক বাবু, এস এম জসিম, জসিম উদ্দিন ও দিদারুল আলম।
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি,বলেন প্রায় ১২ হাজার সদস্যের পরিবার চট্রগ্রাম প্রবাসী ক্লাবের দক্ষিণ জেলার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই সাউথ চট্টগ্রাম হসপিটাল লিঃ কতৃপক্ষের এর সাথে চট্রগ্রাম প্রবাসী ক্লাবের যতাযত চুক্তি স্বাক্ষর হলে সহজ শর্তে উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন। মতবিনিময় সভা শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান হসপিটালের বিভিন্ন ফ্লোর ও বিভাগ পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট