1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত।

চট্টগ্রাম নগরীর অপরাধ দমনে সিএমপির ১৬ থানায় শুরু হচ্ছে মোটরবাইক প্যাট্রলিং

  • সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৪৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরের ১৬টি থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চালু হচ্ছে মোটরবাইক প্যাট্রলিং।

পুলিশ মহাপরিদর্শকের(আইজিপি) তহবিল থেকে ৪০টি নতুন মোটরবাইক দেওয়া হয়েছে সিএমপিকে। ৪০টি নতুন মোটরবাইকসহ মোট ১০০টি মোটরবাইক সক্রিয়ভাবে অলিতে-গলিতে ঘুরে ঘুরে অপরাধ দমনে কাজ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়া পুলিশ লাইন্সে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি বলেন, প্রতি প্যাট্রলে দুটি মোটরসাইকেলে চার পুলিশ সদস্য থাকবেন। এই প্যাট্রলের মাধ্যমে ছিনতাইসহ যেকোনও অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমাল রক্ষা, ৯৯৯ কলসহ যেকোনও বিষয়ে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

কমিশনার হাসিব আজিজ আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে, যা মোকাবিলায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।’মোটরবাইক প্যাট্রলিংয়ের মাধ্যমে আরও ভালো সেবা দেওয়ার আশা করছে সিএমপি

এসময় প্যাট্রলের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করে জনগনের আস্তা অর্জনের আহ্বান জানান সিএমপি কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো. সালাম কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট