1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা বুদ্ধ পূর্ণিমার শুভ্রতায় জেগে উঠুক মানবতার আলো লেখক- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাঘাইছড়িতে মে দিবস পালিত বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট করা পিস্তুল-গুলি মিলল ময়লার স্তূপে

  • সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫৮ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ময়লার স্তূপ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৫ মে) রাত সোয়া ৯টায় মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে একটি বাড়ির সামনে ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম সচল পিস্তল, একটি ইংল্যান্ডের ওয়েবলির তৈরি রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উদ্ধার করা দুইটি পিস্তল ও গুলি গত ৫ আগস্ট কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুট করা হয়েছিল। অপর একটি রিভলবার সিএমপির যেকোনো থানার মালখানা থেকে লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট