1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা

  • সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬২৬ পঠিত

 

চট্টগ্রাম নগরীর সিএলএফ ভবনের প্রকৃতি হলে এক উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের ২০২৬–২০২৭ সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। লায়ন অনুপ ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ। এ সময় প্রধান অতিথি ২০২৬–২০২৭ সেবা বর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে লায়ন আনিক চন্দ্র শীল, সেক্রেটারি লায়ন টুপন শর্মা সুমন এবং ট্রেজারার লায়ন তানবির হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন।

একই সঙ্গে লিও ক্লাবের ২০২৬–২০২৭ সেবা বর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে লিও রোজিনা আক্তার প্রেমা, সেক্রেটারি লিও জাবেদ হাসান তুষার এবং ট্রেজারার লিও আব্দুল্লাহ বিন সাকিব, কালচারাল কমিচির চেয়ারম্যান লিও আবেশ বড়ুয়া নির্বাচিত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন বিপুল কুমার বল, লিও ক্লাব ডিরেক্টর লিও মো. শহীদুল্লাহ সজীব, লিও মাঈনুল হাসান রিয়াদ এবং লিও ক্লাব সভাপতি লিও তুহিন অভি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট