1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আটক।

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩০৬ পঠিত

আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ

গত ০৫ মার্চ ২০২৫ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর সরাসরি হামলাকারী, পাহাড় খেঁকো, ভূমিদস্যু ও আকবরশাহ্ থানার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপন করে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে মাননীয় পুলিশ কমিশনার
মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর নেতৃত্বে সিএমপি পুলিশ লাইন্সের একটি স্পেশাল টিম এবং পাঁচলাইশ থানার একটি আভিযানিক টিম যৌথভাবে ইং ০৬ মার্চ ২০২৫ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বিলাস বহুল এপার্টমেন্টে অভিযান পরিচালনা করে ১। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-৩১, তারিখ: ২৮/০৮/২০২৪ খ্রি: ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/ ৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ এর এজাহারনামীয় ১০৫ নং আসামী, ও ২। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১৮, তারিখ-১৮/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৭/১৪৮/
১৪৯/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮
সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬, ৩। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০৯, তারিখ: ২৭/১২/২০২৪ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯
/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ এর তদন্ত প্রাপ্ত আসামী জহুরুল আলম জসিম (৫৫)’কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বর্ণিত আসামী জুলাই-আগষ্টে সংগঠিত ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর এন মোহাম্মদ প্লাষ্টিক এর বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে বর্ণিত আসামী সহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা ইং ১৬/০৭/২০২৪ তারিখে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকা হইতে একই তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যকার সময়ে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর এলাকায় বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র-সস্ত্র, ককটেল ও লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা করে ছাত্র জনতার উপর নৃশংষ ভাবে আক্রমন করলে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্ণিচার মিস্ত্রী মোঃ ফারুক নিহত হয় এবং ৪০/৫০ জন সাধারণ ছাত্র গুরুতর ভাবে আহত হয়। বর্ণিত আসামী জুলাই-আগষ্ট মাসে সংঘঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে মর্মে সত্যতা পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সিডিএমএস যাচাই করিয়া বর্ণিত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, বিস্ফোরক আইনসহ বিভিন্ন আইনে প্রায় মোট ১৮টি মামলা পাওয়া যায়। উল্লেখ্য যে, উক্ত অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় পুলিশ কমিশনার মহোদয় রাত জেগে ক্ষণে ক্ষণে অভিযানের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট