1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার

  • সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৩৯ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) যোহরের নামাজের পর উপজেলার আমুচিয়া ধোরলা আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে এ উপহার বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা বক্তব্যে বলেন, সমাজে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজরা দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বক্তারা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান

ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. এমদাদুল ইসলাম এমদাদের পক্ষে অর্ধশতাধিক ইমাম, মুয়াজ্জিন ও হাফেজের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক মনজুর মোরশেদ।
কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন করলডেঙ্গা গাউছিয়া তৈয়বীয়া আজিজিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. নুরুল ইসলাম রহিমী, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. দিদারুল ইসলাম, সাংবাদিক এম. এ. মান্নান, মাওলানা মোহাম্মদ ইমরান, খতিব মাওলানা আবদুল জলিল, মাওলানা তাজুল ইসলাম, কারী জাকির হোসেন ও হাফেজ মোহাম্মদ নাছির উদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট