1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি হলেন নোমান আল মাহমুদ।

  • সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৭১৩ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি হলেন নোমান আল মাহমুদ। বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৯ ভোট। তার প্রতীক মোমবাতি।

আজ বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২।

নির্বাচনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের এস এম ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কামাল ও রমজান আলীর প্রার্থিতা বাতিল হয়। পরে আপিল করে দুজন মনোনয়নপত্র ফেরত পান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অপর তিন প্রার্থী চেয়ার প্রতীকে ফরিদ উদ্দিন ১ হাজার ৮৬০, আম প্রতীকে কামাল পাশা ৬৭০ এবং একতারা প্রতীকে রমজান আলী ৪৭৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি র‍্যাবের ছয়টি ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে, ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট