1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

চন্দনাইশে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৬৫ পরিবার।

  • সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৭২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়। গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই ঘরগুলো হস্তান্তর করায় অসহায় পরিবারগুলোর ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বনবিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, সাব-রেজিস্ট্রার শর্মী পালিত, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট