1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না

জঙ্গল সলিমপুরের আলীনগরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান।

  • সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৪৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুরস্থ দূর্গম আলীনগরে অবৈধ বসতবাড়ী উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্ব যৌথ বাহিনীর সহযোগিতায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আলীনগরে পাহাড় কেটে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এসময় বিপুল সংখ্যক ঘর বাড়ী, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয় স্ক্যাভেটর,বুলডোজার দিয়ে। অভিযানে পুলিশ, র ্যাব , আনসারসহ হাজারো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়,তারপরও অবৈধ বসবাসকারীরা বিশেষকরে মহিলারা উচ্ছেদ কাজে বাঁধা প্রদান করে,তারা বেশ কিছুক্ষন সাংবাদিক সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে অভিযান বিলম্বিত করে।
এরপর জেলা প্রশাসক তাদের কে সরকারের কর্মসূচী বাস্তবায়নে সহযোগীতা করার জন্য আহ্বান জানায়। এতে তাদেরই মঙ্গল হবে বললে এবং প্রকৃত ভূমিহীনদের ভূমি দেয়া হবে বলে জানান,এরপর অবরোধকারীরা এক পর্যায়ে সরে যায়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এ উচ্ছেদ অভিযান। আলীনগরকে দীর্ঘদিন যাবত অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল। সরকার যেহেতু মহাপরিকল্পনা গ্রহণ করেছে তাই আলীনগরকে সাজাতে এখানে যত অবৈধ বসবাসরত আছে তাদেরকে আগামী এক মাসের মধ্যে আলীনগর ছাড়তে হবে। একমাসের মধ্যে পাহাড় কেটে বসবাস করা অবৈধদের সম্পুর্ন উচ্ছেদ করা হবে। তবে যারা মুলত ছিন্নমূল মানুষ এখানে বসবাস করছেন তাদের লিষ্ট তৈরীর কাজ চলছে। তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে। এর বাহিরে কোন অবৈধ থাকতে পারবেনা। উচ্ছেদ
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল,পরিবেশ অধিদপ্তর পরিচালক ফেরদৌস আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, (সীতাকুন্ড সার্কেল) আশরাফুল করিম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট