1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন আন্দরকিল্লায় গীতাধ্বনি’র উদ্যেগে গীতাজয়ন্তী সত্যিকারের শিক্ষিত প্রজন্ম তৈরীতে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার মতো ব্যক্তিত্বদের রচনাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য উরকিরচরে দোয়া মাহফিল। চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানা শাখার আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ আগামী ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের মেডিকেল ক্যাম্প সম্পন্ন নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যো‌গে দুর্গম পাহাড়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

ট্রাকের এয়ারক্লীনারে ইয়াবা পাচারের শেষ রক্ষা হলো না আটক ২

  • সময় শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭২ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

ট্রাকের এয়ারক্লীনার খুলতেই বের হল ইয়াবার চালান র‌্যাব-৭, চট্টগ্রামের হাতে ধরা পড়ল প্রায় ৫৭ লাখ টাকা মুল্যের ১৯ হাজার পিস ইয়াবাসহ ২ জন ইয়াবা পরিবহনকারী।

গত ১১ মার্চ ২০২২ ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে ট্রাকযোগে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ মার্চ ২০২২ ইং তারিখ রাত ১০.৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি ট্রাক হতে ০২জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ মুক্তার হোসেন (২২), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- কেউচিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ রাসেল (২২), পিতা- আক্তার হোসেন, সাং- দক্ষিণ ডেমশা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদের’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে, তাদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ট্রাকের নীচের অংশে ইয়ার ক্লীনার বক্সের ভিতরে বিশেষ কৌশলে লুকানো ০২ টি ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীগণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট