1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ত্বকের যত্নে টমেটোর ৫ ব্যবহার

  • সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ১৬৯৭ পঠিত

সুস্থ, পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন টমেটো। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম ও ভিটামিন ‘সি’, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।

টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে।

টমেটো যেভাবে ত্বকের কাজ করে–

১. কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলচিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে।

২. ত্বকের অবাঞ্ছিত ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর টমেটোর রস। অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘসে লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. টমেটো ত্বকের উজ্জ্বল করতে ও দাগ দূর করতে টমেটোর শাঁস ও এক চা চামচ তাজা মিন্ট বাটার সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. টমেটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করে। টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ত্বকের পোড়া ভাব দূর হবে।

৫.  শসার রস ও একটা টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। মিশ্রণটা রেফ্রিজারেটরে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট