1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

দিনে দুপুরে চট্টগ্রামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

  • সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আফতাব উদ্দিন তাহসীন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
আজ সোমবার ২১ অক্টোবর বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আফতাব উদ্দিন তাহসীন (২৭) চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে।

স্থানীয়রা জানান, চান্দগাঁও এলাকার শমসের পাড়া মেডিকেল কলেজ থেকে বানিয়ারা পাড়া পর্যন্ত দুটি গ্রুপের আধিপত্য বিস্তার ছিল। আশপাশের ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজিরও নানা অভিযোগ দুগ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। কয়েকদিন আগেও দুই গ্রুপ প্রকাশ্যে মহড়াও দিয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন ছোট সাজ্জাদ আর অন্য গ্রুপের নেতৃত্বে দেন সরোয়ার নামে যুবক। তবে নিহত তাহসীন নগরের ওমরগণি এম ই এস কলেজের ছাত্র ছিলেন। ওই কলেজের রাজনীতিতে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আফতাব উদ্দিন তাহসীন নামে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। নিহতের স্বজনরা মেডিকেলে আছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট