1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

নোয়াখালীর মাইজদী কোর্টে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে স্থাপন

  • সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নোয়াখালীতে পাঠাগার স্থাপন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের ফেন্সী হেয়ার কাটিং সেলুনে প্রতিষ্ঠানটির মালিক টিপু চন্দ্র মজুমদারের হাতে সুসজ্জিত বুক সেলফ ও বই তুলে দেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম।

এ সময় তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে। নিত্য-নতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তার মূলে রয়েছে অনুশীলন আর অনুশীলন। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ। তাই, তরুণদের আহ্বান জানাব, তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়। সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।’

গোলাম মাওলা জসিম আরো বলেন, ‘বাংলা ভাষা যেখানে আছে, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বর্তমানে মাঠ নাই, পাঠাগার নাই। তাই, বই পড়ার নিরাপদ স্থান হিসেবে সেলুন বেছে নিয়েছি। এ কার্যক্রমের বিস্তারে আমি সবার সহযোগিতা চাই।’

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিণত হচ্ছে পাঠাগারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট