1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পটিয়ায় চেয়ারম্যান প্রার্থীর আনারস প্রতীকের সমর্থনে বড়লিয়া ইউনিয়নের প্রধান নির্বাচন কার্যালয় উদ্ভোধন ও সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৫০ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন বলেছেন, দোয়াত-কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলম আমার সাথে মহানগর যুবলীগের রাজনীতি করে। তিনি পটিয়ার নির্বাচনী সভা সমাবেশে বলছেন কর্মাস কলেজ থেকে তিনি অনার্স মাস্টার্স করেছে। তাহলে তিনি নির্বাচনী হলফনামায় বি কম পাস কেন লিখেছেন? তিনি পটিয়ার সহজ সরল ভোটারদের এভাবে নানা মিথ্যাচার করে প্রভাবিত করছেন। তিনি আরো বলেন, দিদারের আয়ের উৎস কি তাও আমাদের জানা আছে। সুতরাং পটিয়াবাসীর সাথে মিথ্যাচার ও প্রতারণা করে কেউ পার পাবে না।

সভায় পটিয়া উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ভোট উৎসব দেখার জন্য এবারের ৬ষ্ট উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিয়েছেন। এখানে কোন জেলা নেতা বা উপজেলা নেতার কথায় কারো পক্ষে ভোট দেয়া না দেয়ার বিষয়ে প্রভাবিত ও বিভ্রান্ত করার কোন অবকাশ নেই। সুতরাং যোগ্য প্রার্থী পরীক্ষিত নেতা অধ্যাপক হারুনুর রশিদকে আগামী ২৯ মে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে স্মার্ট পটিয়া গড়ার সুযোগ দেয়ার অনুরোধ জানান তিনি।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভী হাটে পটিয়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

বড়লিয়া নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুপ্রিয় বড়ুয়ার রূপমের সভাপতিত্বে ও বড়লিয়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ইউনুচ তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বড়লিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি উজ্জ্বল চৌধুরী চন্দন, মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, আ. লীগ নেতা ও কাউন্সিলর গোফরান রানা, বড়লিয়া ইউনিয়ন আ. লীগের এডহক কমিটির সদস্য ইদ্রিস পানু, মুরাদ চৌধুরী, রাশেদ বিন কাদের, ওয়ার্ড আ. লীগের সভাপতি লিটন বড়ুয়া, মহিউদ্দিন চৌধুরী, আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন শরীফ, মাষ্টার শফিউল আলম, যুবলীগ নেতা সৈয়দ জাবেদ সরওয়ার, ছাত্রলীগ নেতা আবু রায়হান চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট