1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

পটিয়ায় টানা ৪০ দিন ফজরের নামাজ পড়ে সাইকেল পেল ১৯ কিশোর।

  • সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ পঠিত

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার হিসেবে বাইসাইকেল জিতে নিয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার উজিরপুরের ১৯ জন কিশোর।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার আল মানারাত ইন্টারন্যাশনাল একাডেমির সহযোগিতায়, মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে উজিরপুর হয়দার আলী সিকদার জামে মসজিদে তাদের পুরস্কৃত করা হয়।

জানা যায়, কয়েক দিন আগে পটিয়া উপজেলার মুসলিম ওয়েলফেয়ার কাউন্সিল ঘোষণা দিয়েছিল যে, উপজেলার উজিরপুর হয়দার আলী সিকদার জামে মসজিদ এলাকার কিশোর যদি টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।

সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়ে এমন ১৯ কিশোরের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আরও অনেকেই প্রতিযোগিতায় অংশ নেয়।

এ দিকে এ উপলক্ষ্যে বাদে মাগরিব উজিরপুর হয়দার আলী সিকদার জামে মসজিদে আয়োজন করা হয় ইসলামিক কনফারেন্সের।

উক্ত অনুষ্ঠানে সরকারি হাজি মোহাম্মদ মুহসিন কলেজের সাভেক ভিপি মহিউদ্দিন মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উজিরপুর হয়দার আলী সিকদার জামে মসজিদের মওলানা মুহাম্মদ সামওয়ান বিন হারুন আল আযহারী। বিশেষ অতিথি ছিলেন আলম শাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মওলানা কুতুব উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে ছিলেন জনাব এডভোকেট মোহাম্মদ ইদ্রিছ।

ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। বিষয়টি নিয়ে আয়োজকেরা জানান, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু-কিশোরদেরে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ।

পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট