1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল।

  • সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪০৪ পঠিত

 

ঢাকা, ১৪ মার্চ ২০২৬: রমজানের পবিত্র মাসে আত্মশুদ্ধি ও মানবাধিকারের প্রতি সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে একটি আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। বিশিষ্ট চিত্রনায়ক ওমর সানি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।

প্রফেসর ড. আসিফ মিজান তার বক্তব্যে বলেন, “মানবাধিকারের চর্চা আমাদের পরিবার, সমাজ এবং চারপাশ থেকেই শুরু করতে হবে। আমরা প্রতিদিন অচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করছি এবং পরিবেশ ধ্বংস করছি। সকলের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করতে হবে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।” তিনি রমজানের আত্মশুদ্ধির সঙ্গে মানবাধিকারের যোগসূত্র তুলে ধরেন। চিত্রনায়ক ওমর সানি মানবাধিকার রক্ষায় সাংস্কৃতিক মাধ্যমের ভূমিকা তুলে ধরেন এবং রবি চৌধুরী গানের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়ানোর আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মহি উদ্দিন আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী তাবিজ ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গাজী সালাউদ্দিন তানভীর, চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ নওশেদ জামিল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান, জাতীয় যুব শক্তির সংগঠক শাহাদাত মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক কাজী ফখরুল ইসলাম, মতিঝিল থানা আহ্বায়ক কাজী সোহেল ও এডভোকেট মিঠুন শাহা এবং বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট