1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

পটিয়ায় সাংবাদিক মোরশেদ আলমকে হত্যার হুমকি

  • সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১০২৩ পঠিত

নিজস্ব সংবাদদাতা, পটিয়াঃ

জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোরশেদ আলমকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ০১৮২৭ ৩৩৫০৪০ মুঠোফোন এ নম্বর থেকে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোরশেদ আলম বাদী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মোরশেদ আলম তাঁর অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার(১১ নভেম্বর) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৮২৭ ৩৩৫০৪০) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নাম মোঃ বোরহান পরিচয় দিয়ে তাঁকে অহেতুক অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। এতে প্রতিবাদ করে কারণ জিজ্ঞাসা করলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে বলে যে, তাঁকে (মোরশেদ আলম) বাড়িতে থাকতে দিবে না এবং পটিয়া ছাড়া করবে। বাড়িতে যাওয়ার সময় যেকোন মুহুর্তে মারবে, কাটবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে সহ প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন।

এই বিষয়ে মোরশেদ আলম জানান, আমি সাংবাদিকতা শুরুর পর থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম চালাতে গিয়ে আমরা সাংবাদিকরা নিজেদের কে বিপদের মুখে টেলে দিই। আমি আমার নিরাপত্তার স্বার্থে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সাংবাদিক মোরশেদ আলমকে হুমকি দেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যে বা যারা এই হুমকি দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট