1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পটিয়ায় চাপড়া ও দ্বীপকালা তরুণ একতা সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

  • সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪৬২ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

পটিয়া থানাধীন কোলাগাঁও গ্রামে সামাজিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ কর্তৃক আয়োজিত ৩য় বারের মত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে শিশুরোগ, গাইনি, চর্ম, মেডিসিন বিভাগ ও ব্লাড টেস্টসহ মোট পাঁচটি বিভাগে এ সেবা প্রদান করা হয়। এতে শিশুরোগ বিভাগে ৫৩০জন শিশু, গাইনি বিভাগে ৩২০ জন মহিলা, চর্ম বিভাগে ৪০০ জন, মেডিসিন বিভাগে ১৪০ জনকে সেবা প্রদান করা হয়। ব্লাড টেস্ট করা হয় মোট ৭৫০ জনকে।

চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিক্যালের ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরীর পরিচালনায় উক্ত কর্মসূচি পরিচালিত হয়। এতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মোট ৮ জন ডাক্তার এ সেবা প্রদান করেন।

এতে অতিথিদের মধ্যে মাহবুব আলম চৌধুরী, হাজ্বী আব্দুল গফুর, আবু বক্কর রায়হান, সাইফুর রহমান শুক্কুর, নজরুল ইসলাম খোকন, শরীফ মেম্বার, ফাতেমা মেম্বার, দিদারুল ইসলাম, জামাল উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত চিকিৎসা ক্যাম্পে চাপড়া ও দ্বীপকালা তরুণ একতা সংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন মাঝি, জাহাঙ্গীর আলম, সোহেল রানা, মো. রাশেদ, নাজিম উদ্দীন, আব্দুর রহিম সুমন, ইকবাল হোসেন, নাছির আহমেদ, খলিল আহমেদ, জয়নাল, আব্দুর রহমান, সাব্বির আহমেদ, আবু তাহের, তারেক হোসেন, ওয়াসিম, নজরুল, আনিসুর রহমান, বুলবুল, নাজিম উদ্দীন মুন্না, ইমন, কাইছার, সাগর, নয়ন, মুরাদ, ইরফান, ফাহিম, জাহিদ, পাভেল, আজাদ, জামাল, শহিদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট