1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণ না করার আহ্বান: সাংবাদিক নেতা শিব্বির আহমেদ ওসমান

  • সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৭৩৫ পঠিত

পূর্ব রেলের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি এলাকায় পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতা শিব্বির আহমেদ ওসমান এ জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে তাঁর হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শতবর্ষী বৃক্ষ ঘেরা পাহাড়, টিলা ও উপত্যকা ঘেরা সিআরবিতে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণির আবাস রয়েছে। সিআরবির ছায়াঘেরা পরিবেশ নগরবাসীর প্রাতঃ ও বৈকালিক ভ্রমণ এবং বিনোদনের স্থান। এমন একটি জায়গায় হাসপাতাল নির্মাণ করা হলে বাণিজ্যিক কর্মকাণ্ড, জনসমাগম বৃদ্ধি ও মেডিকেল বর্জ্যরে কারণে সিআরবির বর্তমান পরিবেশ ও প্রকৃতি নষ্ট হবে।

চট্রগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন গাছপালামণ্ডিত সিআরবি এলাকাটিকে চট্টগ্রামের ফুসফুস হিসেবে গণ্য করা হয়। এর আগে বন বিভাগের অনুমতি ছাড়া সিআরবিতে রাস্তা সম্প্রসারণের নামে রেলওয়ের শতবর্ষী গাছ কাটা হয়েছে। এ অপকর্মের সঙ্গে জড়িত রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কিন্তু কোন ব্যবস্থা নেয়ার কথা আমরা জানতে পারিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট