1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

প্রবাসী ছেলের বৌকে অপহরণ, শশুরের মামলা।

  • সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬৩৮ পঠিত

ইসমাইল ইমন,চট্টগ্রামঃ

রাউজান উপজেলার গুজরা সুদর্শন মাষ্টার বাড়ীর প্রবাসী রানা বড়ুয়ার স্ত্রী অপহরণের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে । মঙ্গলবার (২ নভেম্বর)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ মামলাটি করেন প্রবাসী রানা বড়ুয়ার পিতা সুদত্ত বড়ুয়া। মামলায় আসামি করা হয়েছে, একই উপজেলার বাগােয়ান বড়ুয়া পাড়ার বাগােয়ান বড়ুয়া পাড়ার বঠন বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়া (২৪) ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সুদত্ত বড়ুয়ার একমাত্র পুত্র রানা বড়ুয়ার সঙ্গে গত ২০১৯ সালের ২৪ মে ধর্মীয় বিধান মতে রবি কান্তি বড়ুয়ার কন্যা ঐশী বড়ুয়ার সঙ্গে বিবাহ কার্য সম্পন্ন হয়। বিয়ের সময় ঐশী বড়ুয়াকে ১০ ভরি স্বর্ণালংকার এবং কন্যা সাজানাে জন্য পাঁচ লক্ষ টাকা নগদ প্রদান করেন । বিবাহের কিছুদিন পর অভিযােগকারীর পুত্র চাকুরি উপলক্ষ্যে আরব আমিরাতে গমন করেন। গত ১৩ অক্টোবর দুপুরে পুত্র চাকুরী উপলক্ষে দেশের বাহিরে থাকাবস্থায় এবং পরিবার পাশ্ববর্তী মন্দিরে পূজা দিতে গেলে ঐশী বড়ুয়ার ঘরে একাকী ছিলেন। পরবর্তীতে ঐশী বড়ুয়ার তার শ্বশুর শাশুড়ী খোঁজ নিতে বাড়ির বাহির গেলে বাড়ির পাশেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা নিশান বড়ুয়াসহ অজ্ঞাতনামা তিনজন ঐশী বড়ুয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করেন ।

যাওয়ার সময় নিশান বড়ুয়াসহ অন্যরা ঘরের আলমীরাতে রক্ষিত এক লক্ষ টাকা, দশ ভরি স্বর্ণালংকার ও ঘরে আলমিরায় রক্ষিত কাপড়চোপড় নিয়ে যায়।

একই দিন রাতে একটার দিকে ঐশি বড়ুয়ার পিতা জানান নিশান বড়ুয়া নামে এক ছেলের আমার মেয়ে ইশিতা বড়ুয়ার নিজের ইমাে নাম্বারে ম্যাসেজ দিয়ে জানান, ঐশী বড়ুয়া তার হেফাজতে আছে । এরপর থেকে ঐ ইমাে নাম্বারটি বন্ধ রয়েছে।

পরবর্তীতে নিশান বড়ুয়ার ইপিজেড থানার দক্ষিণ হালিশহরস্থ আতর আলী মহাজন পাড়ায় বাড়ীতে খবর নিয়ে জানতে পারেন ঐশী বড়ুয়াকে নিশান বড়ুয়া অপহরণকারী চক্রের সদস্যরা আটকে রেখেছে। নিশান বড়ুয়া নারী পাচারচক্রের সঙ্গে জড়িত বলে এলাকায় লােকজন জানায়। এ ঘটনায় গত ১৪ অক্টোবর রাউজান থানায় জিডি করেন তিনি।

মামলায় বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, প্রবাসী ছেলে বউ অপহরণের অভিযোগে প্রবসীর বাবা আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট