1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৫ বছরে: মুক্তির আলো থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন।

প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি দুবাইর ইফতার ও দোয়া মাহফিল

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৭২ পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আজ বুধবার ( ২৬ মার্চ) দুবাই ব্লু সেলসি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় গিয়াস উদ্দিন সিকদারের কোরআন তেলাওয়াত ও দিদারুল আজমের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগীয়া আস্তানা শরীফ এর মোন্তাজেম মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা কাজী মুহাম্মদ আলী, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সামসুর রহমান সোহেল, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক,ব্যবসায়ী মুহাম্মদ এনাম হোসেন, ফখরুদ্দীন মুন্না, শফিউল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, আব্দুল মোমেন প্রমুখ ।অনুষ্টানে বক্তারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন। আলোচনা শেষে ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট