1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী

  • সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০৫ পঠিত

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এতিম ও হাফেজ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

‎বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল এবং সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাঠানো খেজুর। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শিশুদের মাঝে আনন্দ ও সন্তোষের প্রকাশ দেখা যায়।

‎ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট