1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

বন্যার্তদের পাশে সীতাকুণ্ডের সন্তান আনসার সরোয়ার।

  • সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৬৮ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সরোয়ার উদ্দিন আনসারী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক, চট্টগ্রাম সীতাকুণ্ডের বহরপুর গ্রামের নিজাম উদ্দিনের বড় সন্তান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মানবিক আনসার সরোয়ার নামে পরিচিতি পেয়েছেন তিনি, সাম্প্রতিক সময়ে বরাবরের মত আলোচনায় এসেছেন অধিকাংশ আনসার যখন আন্দোলন করেছিল তিনি তখন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে ছিলেন।

শুধু তাই নয় এতিম পথশিশুদের প্রাথমিক শিক্ষা চিকিৎসা, সুবিধাবঞ্চিত মানুষদের সপ্তাহে এক বেলা খাবার বিতরণ করে আসছেন বিগত এক বছরের অধিক সময় ধরে, তার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে মানুষ পাশে দাঁড়ানোর চেষ্টা করা, সারা বাংলাদেশে রক্ত দাতা খুঁজে দিয়ার চেষ্টা করা, নিজে রক্ত দান করা, এতিম গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, মানুষের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষনীয় লিফলেট বিতরণ করা,
মাদক বিরোধী প্রচার প্রচারণা করা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কে সহযোগিতা করার সাথে জড়িত আছেন।

আমাদের সাংবাদিকের
প্রশ্নের উত্তরে সরোয়ার উদ্দিন বলেন,
দেশের এই দুঃসময়ে ও দেশের এই কঠিন সময়ে আমি কখনো আন্দোলনের পক্ষে ছিলাম না এবং আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি এবং কিছু উর্দ্ধতন কর্মকর্তা অফিসার মহোদয়গন কে বক্তিগত খুব ভালোবাসি ও কিছু আনসার সদস্যদের উশৃংখলতা ও উগ্রতা দেখে আমি আন্দোলন সমর্থন করিনি,
তবে আমি সব সময় চেয়েছি এর একটা সুস্পষ্ট ও সুন্দর সমাধান হোক। তিনি আরো বলেন পদ বা পদকের জন্য নয়, নেতা হতে বা নেতৃত্ব দিতে নয়, প্রচার হওয়া বা হিরো হতে নয়, আমি মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে সাড়া দিয়ে মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য কাজ করে যাচ্ছি, সামনের দিকে আরো এগিয়ে যেতে সবার দোয়া চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট