1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৪৭ পঠিত

ঢাকা, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নারী ও শিশু নিরাপত্তা, দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে এবং ফায়ার সার্ভিসের সাথে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে মত বিনিময় করে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শিশু ও নারীদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহণের বিষয়ে আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ নাইম মেহেদী এবং পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সৌজন্যে সাক্ষাৎ ভবিষ্যতে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট