1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

বাণিজ্যমেলায় স্টল বসানো কেন্দ্র করে যুবক খুন

  • সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭৭২ পঠিত

পলাশ সেনঃ

নগরীর বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে মোঃ মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।এসময় আরও একজন আহত হয়।বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোঃমোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়।অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।এই ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট