1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাকলিয়ায় নিহত ১, আহত ৪

  • সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯২০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চটগ্রাম নগরীর বাকলিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া এক্সেস রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জিহাদুল ইসলাম (২৮)। আহতদের মধ্যে দুজনের নাম জানা যায়,আহতরা হলেন- জান্নাতুন মাওয়া (৪০), রাজিব (১৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার তিনজনকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর২টার দিকে জিহাদুল ইসলাম মারা যান।

প্রত্যক্ষদর্শীদের দাবী, মায়ের দোয়া সার্ভিসের বাসটি দক্ষিণ দিক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে তথা বহদ্দারহাটের দিকে আসছিলো। কালামিয়া বাজারের ওভারপাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে কয়েকটি গাড়ি উল্টোপথে আসছে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিজেই পাশের লেইনে গাড়ি ডুকিয়ে দেয়। এতে সিএনজি এবং মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট