1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ব্যক্তিগত অর্থায়নে শাহাজাহান উচ্চ বিদ্যালয় জামে মসজিদ নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি দিদার

  • সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ পঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নস্থ মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮অক্টোবর) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এসময় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে স্কুল মাঠে চার তলা বিশিষ্ট শাহজাহান উচ্চ বিদ্যালয় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি দিদার।
মিলাদুন্নবী মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃআলী আজম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলম কন্ট্রাক্টারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবদুর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এস আলম মোস্তফা সরকার, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য মোঃআবদুল করিম, স্কুলের শিক্ষানুরাগী সদস্য মোঃ নিজাম উদ্দীন, ইউপি সদস্য আবদুর শুক্কুর, কামাল উদ্দীন, কামরুল আলম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃরফিক, আ.লীগ নেতা আবু জাফর, আবু নাঈম, ছাত্রলীগ নেতা আলতাফ মাহমুদ, কাজী রাকিন, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, বাবলু, মোঃওসমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট