1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত আনজুমান এডুকেশন বোর্ডের পরিদর্শন কার্যক্রমে টেকনাফের দুই মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত ঐক্য ও শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে সাম্প্রতিক সংকট কাটিয়ে উঠেছে আমিরাত বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী মানবিক মানুষ তৈরি করতে নতুন প্রজন্মকে কাজ করতে হবেঃ সংবর্ধনা সভায় নুরুল আলম। পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

মনোহরদীর খিদিরপুরে জামায়াত ইসলামী’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩৩ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার (৯ জুন) ঈদ-উল-আযহা উপলক্ষে পীরপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খিদিরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী মোহাম্মদ ওবায়দুল হক (মোদ্দাচ্ছের)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ (বিল্লাল)।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মনোহরদী উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ হেদায়েত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন— “ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের সমাজে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা ও সমর্থন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং হৃদয়স্পর্শী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট