1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

মানব সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অণ্বেষণ করতে হবে- চক্ষু ক্যাম্প ও মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

  • সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১০২৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

যুগের রাবেয়া বসরী, মরহুমা আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগমের ইসালে সাওয়াব ও সৈয়্যদ ওয়ালিয়র রহমান হাসনাইনের জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ, চোখে ছানি পড়া ও নেত্রনালী বন্ধ রোগী বাছাইকরণ, বিনামূল্যে চক্ষু সেবা , বিনামূল্যে খৎনা মেডিসিন সহ, ফ্রি মেডিসিন প্রদান ও মা-শিশু রোগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান মহীয়সী আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগম (রহঃ) স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০ টা হতে মসজিদ-এ রহমানিয়া গাউসিয়া প্রাঙ্গণ, শীতলঝর্ণা আ/এ, অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রামে সম্পন্ন হয়েছে।

এতে অনুষ্টান উদ্ভোধন করে মুনাজাত পরিচালনা করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রামের সিনিয়র আরবি প্রভাষক
আল্লামা হাফেয সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী।
আরো উপস্থিত ছিলেন- আযহারী সাইবার টীম বাংলাদেশের প্রতিষ্টাতা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী, ভাটিয়ারী হযরত হেসাইন শাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, গাউসিয়া কমিটি বায়েজদি মানবিক টীম লিডার সাইফুল করিম বাপ্পা, আমিনুল ইসলাম আরফাত সহ গাউসিয়া কমিটি বায়েজদিের বিভিন্ন শাখা, ওয়ার্ড ও ইউনিটের কর্মকর্তা, সদস্যবৃন্দ।
চিকিৎসা ক্যাম্পে ১৭ জনকে ফ্রি খৎনা, ৬১ জন কে চক্ষু সেবা ও ২১ জনকে ফ্রি মেডিসিন প্রদান করা হয়।

এই উপলক্ষে বাদ আসর হতে খতমে কুরআন মাজীদ, বাদ মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ, প্রিয়নবীর নুরানী জীবনির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তকরির পেশ করে সার্দান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা সৈয়্যদ জালাল উদ্দিন আযহারী, মাওলানা সৈয়দ আখতার হোসাইন, মাওলানা সৈয়দ মনির উদ্দিন আলকাদেরী।

মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রামের সিনিয়র আরবি প্রভাষক আল্লামা হাফেয সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী। (মু,জি,আ)।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট