1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মুক্ত কাফেলার উদ্যােগে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫৪৯ পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাকলিয়া ও চান্দগাঁও থানার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মুক্ত কাফেলার উদ্যোগে মাসব্যাপী কুরআন তেলওয়াত প্রশিক্ষণ ২০২৪ উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সংগঠনের উদ্যােগে মাহে রমজানের ১ম দিন হতে শুরু হওয়া মাসব্যাপী কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ চান্দগাঁও ও বাকলিয়া থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।শনিবার (২২ মার্চ) চান্দগাঁওস্থ বড় কবরস্থান এলাকায় তাজউদ্দীন শাহ জামে মসজিদে কেরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে কোর্সটি সম্পন্ন হয়।

এতে যারা ১ম স্থান অধিকার করেন মোঃ সাইফুদ্দিন,
২য় হয়েছেন তাজভীদ হোসেন,৩য় জামিউস সিয়াম, ৪র্থ ইজাজ উদ্দিন ইফাজ ও ৫ম হয়েছেন আনাস বিন ইব্রাহিম।

বিজয়ীদের জন্য হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস এর সৌজন্যে বিশেষ উপহার প্রদান করা হয়।প্রত্যেক প্রত্যেক প্রতিযোগি পেয়েছেন গ্রীন বাডস স্কুল এন্ড কলেজের পরিচালক ইরফান উল্লাহর সৌজন্যে আকর্ষণী উপহার।

আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক ছিলেন তাজউদ্দীন শাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলা আবু তৈয়ব ছিদ্দিকী অন্যান্য বিচারক ছিলেন হাফেজ মোঃ সোয়াইবুল ইসলাম ও মিজবাহ উদ্দীন সিফাত।

ফারুখ আজম এবং মুহাম্মদ ওয়াসিম এর সঞ্চালনায় অনুষ্ঠান কেরাত প্রতিযোগিতা -২০২৪ শুরু হয় এতে সভাপতিত্ব করেন মুক্ত কাফেলার সভাপতি জাবেদ চৌধুরী হিমেল।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্ত কাফেলার উপদেষ্টা প্রফেসর সামী উদ্দিন, ফরিদুল আলম এবং মুহাম্মাদ সালাহ উদ্দীন।

এছাড়া দেশ ও প্রবাস থেকে আর্থিকসহ সার্বিক সহযোগিতার জন্য ‘মুক্ত কাফেলা’র পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের জন্য অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট