1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

রাঙ্গুনিয়ায় ৫ পরিবারকে আর্থিক সহায়তায় দিল চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদ

  • সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৭৬০ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলামঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অসহায় ৫ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিল প্রবাসীদের মানবিক সংগঠন চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদ।
৫ পরিবারের মধ্যে শ্বাসকষ্ট রোগী, ক্যান্সারাক্রান্ত ও ৩পরিবারের মেয়ের বিয়েতে-সহ মোট ৪৫ হাজার টাকা নগদ আর্থিক এ-সহায়তা করা হয়েছে।

রোববার(৯অক্টোবর) সকালে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদে ৫পরিবারের মাঝে এ-আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ-সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর, চন্দ্রঘোনা ইউপি সদস্য মুহাম্মদ হারুন সওদাগর, ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা, ইউপি সদস্য এনামুল হক, সাবেক ইউপি সদস্য ফজল করিম, হাবিবুর রহমান, আব্দুস সালাম মেম্বার, সংগঠনের প্রধান উপদেষ্টা মো.ফরিদ, সিনিয়র উপদেষ্টা মুহাম্মদ নাছের, জালাল উদ্দিন, শফি, সিনিয়র সদস্য মুহাম্মদ জাবেদ, ফয়সাল, দেলোয়ার, সাগর, রনি অন্যান্যরা।

চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নেছারুল হক, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইশতিয়াক, প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম এদের বিশেষ উদ্যোগে ও সংগঠনের অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় এ-সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে চন্দ্রঘোনা এলাকায় বিভিন্ন মানবিক কর্মকান্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার মতো সহায়তায় প্রদান করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট