1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

লোহাগাড়ার আমিরাবাদে এক রাতে ৩ লক্ষ টাকা মূল্যের ৪ টি গরু চুরি।

  • সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩১৭ পঠিত

কালাম আজাদঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড কিল্লার আন্দর এলাকায় ৮ তারিখ দিবাগত রাতে ৪ টি গরু চুরি হয়েছে যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

গরুর মালিকরা জানান,প্রতি দিনের মত গরু গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমিয়ে ছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙা ভিতরে গুরু নেই।

স্কুল রোড সংলগ্ন উকিলের পাড়ার মোস্তাফিজুর রহমান জানান রাত ৪ টায় ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাহির থেকে দরজা লক করা, পাশের লোকজনকে ডেকে দরজা খুলে দেখি আমার ২টি গরু নেই যার আনুমানিক মূল্য দেড় (১৫০০০০) লক্ষ টাকা।

কিল্লার আন্দর গফুর সাওদাগরের বাড়ী সংলগ্ন আনোয়ারের বাড়ি থেকে চুরি হওয়া গরুর মূল্য ৭০ হাজার টাকা আনোয়ার জানান রাত ৩ টায় গুরুর আওয়াজ শুনে ঘুম ভেঙে যাই, উঠে দেখি আমার গরু নিয়ে যাচ্ছে, তাদের বাধা দিতে গেলে হাতে অস্ত্র থাকায় প্রাণের ভয়ে পিছু হটি।

বাছা ফকির পাড়া কালু কোম্পানির চুরি হওয়া গরুর মূল্য ৪০০০০ হাজার টাকা। তিনি জানান গত বৎসর আমার ২ টি গরু চুরি হয়েছিল। প্রতি দিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যাই রাত ৩.৩০ মিনিটে মানুষের আওয়াজে ঘুম ভেঙে যাই উঠে দেখি গোয়াল ঘরে আমার গরুটি নেই।

গরু চুরির ঘটনায় গরু মালিকদের মধ্যে চরম আতংক বিরাজ করছে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট