1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের আনন্দে চট্টগ্রাম নাগরিক ফোরাম”র ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৪ পঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের আনন্দে চট্টগ্রাম নাগরিক ফোরাম কর্তৃক এক ভার্চুয়াল প্রানবন্ত আলোচনা সভা চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম আনসার বাহিনীর কমান্ডেন্ট মোঃ আজিমুদ্দিন,লেখক ও গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম,পরিবেশ গবেষক মোঃ ইমতিয়াজ আহমেদ, গনমা্যম কর্মী মির্জা ইমতিয়াজ শাওন,  ছড়াকার মোঃ তসলিম খাঁ ,এ জি এম জাহাঙ্গীর আলম,মানবাধিকার কর্মী কানিজ ফাতেমা লিমা, মোঃ ইলিয়াছ,কাওসার ফারুক, সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেন,দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ ১৬ ডিসেম্বরের এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। স্বাধীনতা অর্জনের মাধ্যমে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
আলোচকদের মধ্যে গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম বলেন,৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং সাধারন মানুষের নিকট যে অঙ্গীকার ছিল তা পুরো পুরন করা এখনও সম্ভব হয়নি।আমরা সবাই আরো বেশি মানবিক,দুর্নীতিমুক্ত হয়ে দেশ গঠনে ভুমিকা রাখতে পারলে স্বাধীনতার লক্ষ্য ও উদ্দশ্যে বাস্তবায়ন তখনই সম্ভব হবে। এই ভার্সুয়াল সভায় ফোরামের নেতৃবৃন্দদের গান পরিবেশন ছাড়াও ছড়া,কবিতা আবৃত্তিতে মুখোরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট