1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

হযরত আল্লামা আবদুল হামিদ খান ফখরে বাংলা (রহঃ) উপমহাদেশে স্বমহিমায় ভাস্বর এক নাম। ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা

  • সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১২৬৪ পঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ
উপমহাদেশের বরেণ্য আলেমেদ্বীন, শিক্ষাবিদ, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম স্বাধীনতা সংগ্রামী হযরত আল্লামা আবদুল হামিদ খান ফখরে বাংলা (রহঃ) ইতিহাসে স্বমহিমায় ভাস্বর এক নাম। এই মহান ব্যক্তি দক্ষিণ চট্টগ্রামের বিপ্লবতীর্থ ভূমি চন্দনাইশের সাতবাড়ীয়া নগরপাড়ায় জন্মগ্রহণ করেন। নিজের অসাধারণ পাণ্ডিত্যে তিনি ফখরে বাংলা অর্থাৎ বাংলার আলো উপাধি লাভ করেন। কণ্ঠযুদ্ধ,তর্কযুদ্ধ,কলমযুদ্ধ চালিয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশরাজের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে স্বাধীনতাকামী জনতাকে উদ্ভুদ্ধ করেন। তৎকালীন সময়ে বিপ্লবীদের সাথে ব্রিটিশবিরোধী আন্দোলনে অসামান্য অবদান রাখেন। ইসলামী বক্তা হিসেবে উপমহাদেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন ফখরে বাংলা। শিক্ষকতা জীবনে প্রথমে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা, দেশে ফিরে দারুল উলুম, মোহসেনিয়া মাদ্রাসায় দীর্ঘদিন হাদিসের দরস দান করেন। চট্টগ্রামের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা গাজী সৈয়দ আজিজুল হককে ” শেরে বাংলা ” উপাধি আল্লামা ফখরে বাংলার নেতৃত্বে বিজ্ঞ উলামায়ে কেরাম প্রদান করেছিলো। তাঁর জীবনকর্ম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
হযরত আল্লামা আবদুল হামিদ খান ফখরে বাংলা (রহঃ) এর স্মরণে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সাফাত বিন ছানাউল্লাহ্’র সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)র সভাপতি, ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দ্বীন, বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক,সাংবাদিক ও কলামিস্ট একেএম আবু ইউসুফ, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক, জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট