1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২ -১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু

  • সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৯৮৭ পঠিত

সাজ্জাদ হোসেন চৌধুরীঃ

১২ -১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ১ম ডোজের কর্মসূচির মধ্য দিয়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে এক নতুন মাইলফলক অর্জন-

আজ ১৪ অক্টোবর, প্রথমবারের মতো মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়।

শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রমের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব জাহেদ মালেক এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এই কর্মসূচিতে মাননীয় মন্ত্রীর সাথে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোঃ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর এমএন্ডসিএএইচ ডা. শামসুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মানিকগঞ্জের সিভিল সার্জন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, মানিকগঞ্জের ডেপুটি কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় শিক্ষার্থীরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্যাক্সিন গ্রহণ করে এবং টিকাদান চলাকালে কোন শিক্ষার্থীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এই ১২০ জন শিক্ষার্থীকে আগামী কিছু দিনের জন্য পর্যবেক্ষনে রাখা হবে।

এই পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশের সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট