1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

অজ্ঞান অবস্থায় উদ্ধার এক যুবক, নেই রিকশা-মোবাইল-নগদ টাকা

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

ঈদের ছুটিতে বাড়ি এসে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন মো. নাদের আলম (২৭) নামের এক যুবক। রবিবার সকালে ছোট ভাইয়ের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। এরপর বিকেলে অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই হয়ে যায়।

নাদের আলমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের শেখ মনু মিয়ার বাড়ি। তিনি মোহাম্মদ নাছেরের বড় ছেলে।

নাদেরের ছোট ভাই মোরশেদ জানান, ‘সকাল ১১টার দিকে ভাই রিকশা নিয়ে বের হন। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন আসে—নাদেরকে কেউ অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসানুল করিম বলেন, ‘নাদের অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। এক ঘণ্টা ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট