1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন।

  • সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৩২ পঠিত

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে পাওনা টাকাকে কেন্দ্র করে দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম রেয়াজুদ্দিন বাজারের একজন ব্যবসায়ী ছিলেন এবং অভিযুক্ত আবু তৈয়ব (৪৫) তার দোকানেই কর্মরত ছিলেন। তারা সম্পর্কে পরস্পর বন্ধু ও প্রতিবেশী। প্রবাসী আবু তৈয়ব দেশে ফেরার পর বন্ধু দিদারুল তাকে নিজের দোকানে কাজ দিয়ে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো যা নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয় বলে জানাগেছে। শুক্রবার রাতে দিদারুল নগরীর বাকলিয়ার বাসায় ফেরার পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওত পেতে থাকা তৈয়ব কিছু বুঝা ওটার আগে দিদারুলের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় জনতা ঘাতক তৈয়বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানিয়েছেন, পাওনা টাকার দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট