1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর এম.ফিল ডিগ্রী অর্জন

  • সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২০ পঠিত

বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী, উদীয়মান তরুণ গবেষক, প্রাবন্ধিক ও বহু গ্রন্থ প্রণেতা অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত আরবী বিভাগের অধীনে এম.ফিল ডিগ্রী অর্জন করেন। “ আবূ আইয়ূব আল-আনসারী (রা.) : হাদীসে তাঁর অবদান” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে এ ডিগ্রী প্রদান করা হয়। আরবী বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদ -এর তত্ত্বাবধানে তিনি এ গবেষণাকার্য সম্পন্ন করেন। তাঁর পরীক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। ২০২১ সনের ১৬ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রী প্রদান করা হয়। তিনি একই বিভাগ থেকে ২০০৯ সালে বি.এ (অনার্স) এবং ২০১০ সালের এম.এ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে মেধা তালিকায় স্থানসহ কামিল (হাদীস) পাশ করেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা কালোয়ার পাড়া গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আবুল কাসেম ও আলহাজ্ব মরজিয়া বেগম-এর ছেলে। তিনি তাঁর সকল স্তরের উস্তাদ, শুভাকাংখী, ভাই-বোন, আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট