1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চকরিয়া সমিতির ইফতার মাহফিলে আবু সুফিয়ান এমপি চকরিয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পটিয়া কবে হবে জেলা? দীর্ঘদিনের দাবিতে অপেক্ষার প্রহর -আলমগীর আলম এপেক্স ক্লাব অব চিটাগং এর ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতার ৫৫ বছরে: মুক্তির আলো থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন।

আইসিইউর ডাক্তার সামিনা আক্তার নিজেই আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৩ পঠিত

ফিজিও তহিদ রাসেল:

সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক সামিনা আকতার নিজেই এখন আইসিইউতে। বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সামিনা আকতারের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তির পর সামিনার মাথায় অপারেশন (craniotomy due to massive Hemorrhage and occlusion of blood vessels) করা হয়েছে এবং তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রিকশা করে বাড়ি ফিরছিলেন ডা. সামিনা আকতার। কাজীর দেউড়ি হোটেল রেডিসন ব্লু এর সামনে এলে সামিনাকে বহনকারী ওই রিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি সিএনজি। ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে থাকেন ওই চিকিৎসক। এসময় আশেপাশের কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ডাক্তার সামিনাকে উদ্ধারকারী নজরুল ইসলাম জয় বলেন, ‘সড়কে চিকিৎসক সামিনা আকতারকে পড়ে থাকতে দেখে আমার বন্ধুরা আমাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে আমি ডাক্তার সামিনা আকতারের আইডি কার্ড দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। তারপর এটা ভাইরাল হলে তার পরিবারের লোকজন হাসপাতালে যান। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন।’

একই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গতরাতে রিকশাকে পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে রিকশা আরোহী ওই চিকিৎসক গুরুতর আহত হন। আহত চিকিৎসক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সিএনজি চালককে গ্রেপ্তার করেছি। মামলার প্রস্তুতি চলছে। সেইসঙ্গে সিএনজি ও রিকশাটিকে জব্দ করা হয়েছে।

ডা. সামিনা আকতার ইউএসটিসির পঞ্চম ব্যাচের প্রাক্তন ছাত্রী এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট