1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে বাইশারীতে উচ্ছ্বাস, জামায়াতের আনন্দ মিছিল

  • সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৭৬ পঠিত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে জামায়াতে ইসলামী আনন্দ মিছিল করেছে।

শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হলে পরদিন ১১ মে বিকেলে বাইশারী বাজার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগেই এ উল্লাস মিছিল প্রকাশ করে।

রবিবার (১১ মে) বিকেল ৭টায় বাইশারী বাজার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “জনবিচ্ছিন্ন সরকারের বিদায়”, “গণশত্রুদের রাজনীতি বন্ধ হোক”, “নতুন সূর্য উঠেছে—জেগে উঠুক বাংলাদেশ” ইত্যাদি স্লোগান দেন।

 

এ সময় বক্তারা বলেন “আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশের গণতন্ত্রকে পকেটস্থ করেছে। এই নিষিদ্ধকরণ দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর। আমরা আন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

“আজ আমরা আনন্দিত, কারণ যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের আজ রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় জানানো হয়েছে। “দীর্ঘদিন ধরে আমরা আওয়ামী লীগের দমন-পীড়ন দেখেছি। ছাত্রদের এই মিছিল আমাদেরও আশা জাগায়—নতুন বাংলাদেশ গঠনের।”

এছাড়া মিছিলে অংশ নেওয়া অনেকেই বলেন, রাজনীতিকে জনগণের জন্য ফিরিয়ে আনার যে পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, তা নিঃসন্দেহে সময়োপযোগী ও সাহসী।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাইশারীতে এই শান্তিপূর্ণ মিছিল প্রমাণ করে, জনগণ এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট