1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো শহীদ ওমরের মরদেহ

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৯২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে উত্তপ্ত জুলাই আন্দোলনে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

মরদেহ উত্তোলনের সময় কবরস্থানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। দায়িত্ব পালন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভঙ্কর শুভ। এ সময় সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী শহীদ ওমরের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।’

মরদেহ উত্তোলনের সময় নিহত ওমরের মা ও পরিবারের সদস্যরা কবরস্থানে উপস্থিত ছিলেন। তাঁদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে অসহনীয় শোক।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওমরের মৃত্যু হয়। তখনকার স্থানীয় উত্তেজনার কারণে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।

পরে চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের সেই আদেশের ভিত্তিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত ওই আদেশে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট