1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০৩ পঠিত

মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা

মেধাবিকাশ সংস্থা ‘জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা প্রথম পর্ব আনোয়ারা উপজেলায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) অভিন্ন প্রশ্নপত্রে আনোয়ারা উপজেলায় পৃথক দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কে.জি শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত এই পরীক্ষায় উপজেলা প্রায় শতাধিক স্কুলের দেড় হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বটতলী এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র দুটি পরিদর্শন করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদ, লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, জিনিয়াস যুগ্ম সম্পাদক সুশান্ত শীল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল হক,শাওলিন কুংফু একাডেমির পরিচালক মহসিন পারভেজ,সাংবাদিক রুপন দত্ত,সাংবাদিক মো. রেজাউল করিম সাজ্জাদ,সাংবাদিক আলবিন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী শিক্ষক মাসুদুল ইসলাম মাসুদ,কারাতে প্রশিক্ষক নুরুল আজিম,হাসান জাহাঙ্গীর প্রমুখ।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন শিক্ষক কেএম এরশাদ হোসাইন, শিক্ষক আবদুল খালেক, শিক্ষক রুপন কান্তি শীল, শিক্ষক পুলক কান্তি সেন, শিক্ষক সনজীব মজুমদার, শিক্ষক মৃণাল কান্তি নাথ, শিক্ষক অন্তিম পাল, সাইমুর রশীদ প্রমুখ।

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগরে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিচালক সরোজ আহমেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট