1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

আনোয়ারায় মেধাবী ছাত্রীকে ভর্তি সহায়তা দিলেন ছাত্রশিবির

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ পঠিত

 

মো. আবদুল আলী, প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেধাবী এক ছাত্রীকে ভর্তি সহায়তা দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। আনোয়ার উপজেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক সাকিবুল ইসলাম এই অর্থ সহায়তা তুলে দেন ওই শিক্ষার্থী পিতার হাতে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাইলধর এলাকার শিক্ষার্থীর বাড়ীতে গিয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন। মেধাবী এই শিক্ষার্থীর পিতা মোহাম্মদ মূছার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মেধাবী ছাত্রী মোছা: পপি আক্তার। সে এবার এসএসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হন। মোছা: পপি আক্তার পরীক্ষায় নিজের স্বপ্নের জিপিএ-৫ অর্জন করলেও অর্থ সংকটে ভর্তি অনিশ্চয়তা দেখা দেয়। তবে আশার আলো নিয়ে এগিয়ে এসেছে আনোয়ারা ছাত্রশিবির।

ছাত্রশিবিরের নেতা সাকিবুল ইসলাম বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়ে।কিন্তু আমরা বিশ্বাস করি কোনো শিক্ষার্থীর পথচলা যেন অর্থের অভাবে থেমে না যায়। সেই লক্ষ্যেই একজন মেধাবী ছাত্রী কে ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তার ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রত্যেক শিক্ষার্থীই জাতির সম্পদ, তাদের হাত ধরে গড়ে উঠবে নৈতিক, সুশিক্ষিত ও সমৃদ্ধ সমাজ। ছাত্রশিবিরের এউ কাজ অভ্যাহত থাকবে।

ছাত্রী মোছা: পপি আক্তারের পিতা মোহাম্মদ মুছা জানান, আমরা কোনরকমভাবে পরিবার চালায়। আমার মেয়ে খুব মেধাবী সে ভালো করে পড়াশোনা করতে চায়। কলেজে ভর্তি হতে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসে। তাদের জন্য দোয়া করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট