1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

  • সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫১ পঠিত

 

আরব আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে পৌঁছাবে।
বাংলাদেশ দূতাবাস আবুধাবি এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হচ্ছে। এমিরেটস- EK 0580 ফ্লাইটে।
এ ফ্লাইট ৯ এপ্রিল সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করবে। মরদেহ সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন শ্যালক শরিফুল।

বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

শাহ আলমের আকস্মিক এই মৃত্যুতে তার নিজ গ্রাম ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ০১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট